সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআচঁড়ায় আল- মদিনা ক্লিনিক সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ সোহাগ হোসেন, (বাগআঁচড়া) শার্শা: বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকায় বিভিন্ন ক্লিনিকে ও ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায়, অপারেশন অপারেশন থিয়েটারের মান অব্যবস্থাপনা ও অপরিষ্কার থাকার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আল-মদিনা প্রাইভেট হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কামরুজ্জামান কে ১০ হাজার টাকা। জনসেবা ক্লিনিকের মালিক সাজুকে ৫ হাজার টাকা, মেহেরুন্নেসা ক্লিনিকের মালিক ডাঃ লালটুকে ৫ হাজার টাকা, ও বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ শাহিনকে ২ হাজার টাকা জরিমানা ও কাগজ পত্রে ত্রুটি থাকার কারণে ৩০ দিনের মধ্যে সংশোধন করে ক্লিনিক পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জেন্ট এম’ডি হাবিবুর রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবু সাঈদসহ পুলিশের একটি টিম।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা