সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্সা ছাড়ার ইঙ্গিত মেসির!

লিওনেল মেসি। ছাড়ছেন বার্সেলোনা। এমন খবরে ভক্তদের চোখ কপালে উঠার উপক্রম। তবে সামনে হয়তো ভাবতেও হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা ইঙ্গিত করছে সেদিকেই।

অনেকের চোখেই একটি বড় বিষয় ধরা পড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে ফলো করা শুরু করেছেন বার্সা অধিনায়ক।

প্রিমিয়ার লিগের ক্লাবটিকেই ধরা হচ্ছে মেসির সম্ভাব্য গন্তব্য।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বরাবরই মেসির বড় ভক্ত। আর্জেন্টাইন খুদেরাজের সঙ্গে তার যেমন সুসম্পর্ক, তাতে অনেক ভক্ত-সমর্থকই মনে করছেন, গার্দিওলা মেসিকে ইতিহাদে নিয়ে আসতে সক্ষম হবেন।

সম্প্রতি ম্যানসিটির টিভি উপস্থাপক নাতালি পায়েলেক তার ইনস্টাগ্রাম স্টোরিতে উল্লেখ করেছেন, মেসির ম্যানচেস্টার সিটিকে ফলো করার বিষয়টি। মেসি যে ম্যানসিটির দুই আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো আর নিকোলাস ওতামেন্দিকেও ফলো করছেন, আলাদা করে সেটা সবার নজরে এনেছেন নাতালি।

এর মধ্যে বার্সেলোনাতেও সময়টা ভালো কাটছে না মেসির। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারানোর পর দল নিয়ে ক্ষোভ ঝাড়েন বার্সা দলপতি। তার কথায় স্পষ্টতই ক্লাবের ম্যানেজম্যান্ট নিয়ে বিরক্তি।

ওসাসুনার কাছে হারের পর মেসি বলেছিলেন, এভাবে মৌসুম শেষ করতে চাইনি আমরা। তবে আমরা আগাগোড়া এমনই অগোছালো খেলেছি। খুব দুর্বল দেখিয়েছে দলকে। একই সঙ্গে নিজেদের মধ্যে জেতার কোনো তাগিদই দেখিনি। অনেক পয়েন্ট নষ্ট করেছি আমরা। এই হারেই সেগুলো প্রতিফলিত।

মেসি যোগ করেন, ‘আমাদের নিজেদেরকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে। আমরা বার্সা। আমাদের জিততে হবে সবকিছুই। মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে; কিন্তু আমরা ওদের অনেক সাহায্যও করেছি।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর