শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়িতে তৈরি সুতির মাস্কই সবচেয়ে ভাল, দাবি অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মাস্কের বিকল্প নেই। কিন্তু কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি উপযোগী, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। সার্জিক্যাল মাস্ক পরেই করোনাকে রোখা সম্ভব বলে আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে তারপর জানানো হয়েছিল, ওই ধরনের মাস্ক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসকে রুখতে যথেষ্ট নয়।

সে কারণে সুতির মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও বর্তমানে বলা হয়েছে রেসপিরেটরি ভালভ যুক্ত এন ৯৫ মাস্ক সঠিকভাবে ব্যবহার না করলে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। এই পরিস্থিতিতে কী ধরনের মাস্ক পরা উচিত আর কোনটা নয়, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
যদিও বর্তমানে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীর দাবি, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বাড়িতে তৈরি সুতির মাস্কই সবচেয়ে বেশি কার্যকর।

থোরাক্স সায়েন্স জার্নালে এই গবেষণার রিপোর্ট সামনে আসে।

সম্প্রতি বিজ্ঞানীরা এক স্তরীয় এবং দ্বিস্তরীয় মাস্কের একটি তুলনামূলক পরীক্ষা করেন। একটি এলইডি আলো এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেখা যায়, কথা বলার সময় খুব সহজেই থুতু আটকাতে সক্ষম সুতির এক স্তরীয় মাস্ক। তবে হাঁচি, কাশির ক্ষেত্রে দ্বিস্তরীয় মাস্ক ব্যবহারই প্রয়োজন।

বিজ্ঞানীদের দাবি, সবসময় ত্রিস্তরীয় মাস্কই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তবে গবেষণার পর তাদের একটাই দাবি, বাড়িতে তৈরি সুতির মাস্কের চেয়ে আর কোনও মাস্কই ভাইরাস আটকাতে বেশি সক্ষম নয়। বিজ্ঞানীদের দাবি, নাক ও মুখ সুতির মাস্কে ঢাকা থাকলে কোনও ভাইরাসই শরীরে প্রবেশের সুযোগ পাবে না।

এছাড়াও বিজ্ঞানীদের যুক্তি, বাড়িতে তৈরি সুতির মাস্ক খুব সহজেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। এর ফলে ভাইরাস দীর্ঘক্ষণ মাস্কে থেকে যাওয়ার সম্ভাবনা কম। তাই তাদের দাবি, ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বাড়িতে তৈরি সুতির মাস্কের কোনও বিকল্প নেই।
সূত্র: সিএনবিসি, কান্ট্রিলিভিং

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা