সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিএনএন’র প্রতিবেদন

বিরল পদক্ষেপ, রাশিয়ার ওপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা সিঙ্গাপুরের

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বিরল ব্যবস্থা নিল সিঙ্গাপুর। এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর মতো এশিয়ার দেশ সিঙ্গাপুরও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে নিষেধাজ্ঞার আওতায় কী কী রয়েছে তার একটি তালিকাও ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা ইউক্রেনীয়দের ক্ষতি করতে বা তাদের বশীভূত করার জন্য অস্ত্র হিসেবে সরাসরি ব্যবহার করা যেতে পারে এমন পণ্যগুলোর ওপর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করব। সেই সঙ্গে আক্রমণাত্মক সাইবার অপারেশনে অবদান রাখতে পারে এমন জিনিসগুলোও এই পদক্ষেপের আওতায় থাকবে।”
সিঙ্গাপুর যেসব বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-

১. সিঙ্গাপুর কাস্টমস রাশিয়ার সমস্ত পারমিট আবেদন প্রত্যাখ্যান করবে যার মধ্যে সামরিক পণ্য, ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং ‘টেলিকমিউনিকেশন এবং তথ্য নিরাপত্তা’ হিসেবে তালিকাভুক্ত সমস্ত আইটেম অন্তর্ভুক্ত রয়েছে।
২.ভিটিবি ব্যাংক, ভিইবি.আরএফ, প্রমসভিয়াজব্যাংক এবং ব্যাংক রোজিয়াসহ প্রধান রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে লেনদেন করা বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধের আওতায় থাকবে সিঙ্গাপুরের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান।
৩. সিঙ্গাপুর রুশ সরকার এবং সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া বা তাদের মালিকানাধীন যেকোনও সত্তার জন্য লেনদেন বা তহবিল সংগ্রহের সুবিধা নিষিদ্ধ করবে।
৪. সিঙ্গাপুর পরিবহন, টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে ডোনেটস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে আর্থিক সেবা প্রদান নিষিদ্ধ করবে।
৫. ডিজিটাল পেমেন্ট টোকেন সেবা প্রদানকারীরা যেকোনও লেনদেন সহজতর করা থেকে নিষিদ্ধ করা হয়েছে ‘যা এই আর্থিক ব্যবস্থাগুলোকে বাধা দিতে সাহায্য করতে পারে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা করলেও আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে সিঙ্গাপুরই প্রথম দেশ, যে কিনা নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটল।

উল্লেখ্য, এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সিঙ্গাপুরের পক্ষ থেকে অন্য কোনও দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল।
সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন