রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব অর্থনীতির চালকের আসনে ভ্যাকসিন: বিশ্বব্যাংক

২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে ৪ শতাংশ প্রবৃদ্ধি আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, করোনা সংকট পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় চালকের আসনে থাকবে ভ্যাকসিন আর বিভিন্ন ধরণের বিনিয়োগ।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সদর দপ্তর ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, অর্থনৈতিক কার্যক্রমের হিসেবে এখনও ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এক ধরণের ঝুঁকি রয়ে গেছে, এমনকি দীর্ঘ সময় মানুষের আয়-রোজগারে চলমান সংকট বহাল থাকারও সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, বিপুল পরিমাণে কোভিড -১৯ ভ্যাকসিন প্রয়োগ না করা গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সারা বছর ধরে ভ্যাকসিনেশন চালু রাখার ওপরও জোর দিয়েছে বিশ্বব্যাংক। দেশগুলো এ কার্যক্রম সফলভাবে করবে ধরে নিয়েই সংস্থাটি মনে করছে ২০২১ সালে বৈশ্বিক অর্থনীতিতে ৪ শতাংশ প্রবৃদ্ধি আসবে।

২০২১ সালের চলমান জানুয়ারি মাসের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনাগুলিতে বিশ্বব্যাংক বলেছে, নীতি-নির্ধারকরা মহামারিকে নিয়ন্ত্রণে এবং বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে ধাক্কা খাবে পুনরুদ্ধারের উদ্যোগ।
তবে ২০২০ সালে ৪ দশমিক ৩ শতাংশ সংকোচনের পর বৈশ্বিক অর্থনীতি আবারও ইতিবাচক ধারায় ফিরছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল