শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুবলীর সঙ্গে অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।
মুক্তির আগে থেকেই গুঞ্জন ছিল, এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাকিব খান নিজেই পরিষ্কার করে দিলেন।

বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন, একটা রোমান্টিক গান কিন্তু দুই শিল্পীর মধ্যে একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।

অভিনয়জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন, আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

প্রসঙ্গত, শবনম বুবলী পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। সবগুলো সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়