বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভাষা শহীদদের প্রতি শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।

শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শ্রমিকরা নীরবতা ও শ্রদ্ধার আবহে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত পুষ্পঅর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ৯২৫ ও ২৪০৬ নম্বর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নুরুজ্জামান লিটন বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের মহান একুশে ফেব্রুয়ারিতে যে আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে, তা বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবগাথা। ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন