সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে শ্রমিক সরদারের ওপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের দাবি

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সরদার লাল্টুর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতৃবৃন্দ ও শত শত সাধারণ শ্রমিক মিছিল করে বন্দর এলাকা প্রদক্ষিণ শেষে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন।

সমাবেশে ৯২৫ নম্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির বলেন, “গত শুক্রবার রাত সাড়ে ১১টায় সরদার লাল্টু ধর্মীয় মাহফিলে যাওয়ার পথে গয়ড়া রোডের শেষ মাথায় ব্রিজের ওপর ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার ওপর নৃশংস হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

৮৯১ নম্বর ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, “শ্রমিকদের ওপর একের পর এক হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা সবাই একতাবদ্ধ। হামলার প্রধান আসামি আশানুর গ্রেপ্তার হলেও অন্যান্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৮৯১ নম্বর ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শাহাবুদ্দিন, ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি তবিবার রহমান, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেমসহ দুই ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

নেতারা আরও জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বন্দর এলাকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার