রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ

সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেছেন।

শুক্রবার (০২ অক্টোবর) বিকালে তিনি বেনাপোল ইমিগ্রশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করেন।

জানা গেছে, বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গলী দাশের স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এর আগে রিভা গাঙ্গলী দাশ বেনাপোল চেকপোষ্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান, রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা, শার্শা উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।

জানা যায়, গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রিভা দাশ গাঙ্গলী হাইকমিশনার হিসাবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব রিভা গাঙ্গলী দাশের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ