সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে ২০পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোেলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০পিচ স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।

শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়।

আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। তবে এই সীমান্ত দিয়ে কোনোভাবেই সোনাচোরা চালানি ঠেকানো যাচ্ছে না বলে জানাই স্থানীয়রা।

খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন