বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬ দিনে ২,১০০ মেট্রিক টন চাল আমদানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৬ কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে মোট ২ হাজার ১০০ মেট্রিক টন (নন-বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে শুল্কমুক্ত সুবিধায় এ চাল ছাড়ের অনুমতি দিয়েছে সরকার।

সোমবার ভারত থেকে আমদানিকৃত চালের একটি চালানে ৩টি ট্রাক বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এসব চাল আমদানি সম্পন্ন হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান দুটি হলো, মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ। সংশ্লিষ্টরা জানান, আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ মূল্য পড়ছে প্রায় ৫০ টাকা, যা বাজারে সরবরাহ বাড়িয়ে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বন্দর সূত্র আরও জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে মোট ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। নির্ধারিত সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানি করা চাল দেশে বাজারজাত করতে হবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ দিনে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন (নন-বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং খুচরা পর্যায়ে চালের দাম সহনীয় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন