সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে ১০ কোটি করোনা টিকার ডোজ দেবে রাশিয়া

রাশিয়ার করোনাভাইরাস টিকা পেতে চলেছে ভারত। বুধবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, ভারতে স্পুটনিক-৫ টিকার ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনের সঙ্গে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি করা হয়েছে।

খবর হিন্দুস্তান টাইমস এর।

একটি বিবৃতিতে আরডিআইএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রক (সংস্থার) অনুমোদনের পর ডক্টর রেড্ডিকে ১০০ মিলিয়ন টিকার (১০ কোটি) ডোজ দেবে আরডিআইএফ। করোনাভাইরাস মহামারীর জন্য স্পুটনিক ৫ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যা ভালো মতো গবেষণা চালানো অ্যাডেনোভাইরাল ভেক্টর প্ল্য়াটফর্মের উপর ভিত্তি করে তৈরি। সুরক্ষাও প্রমাণিত হয়েছে। ভারতে সফল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার দ্বারা নথিভুক্তির ভিত্তিতে ২০২০ সালের শেষের দিকে টিকা পাঠানো শুরু হতে পারে।’

যৌথভাবে স্পুটনিক ৫ টিকা তৈরি এবং উৎপাদন-সহ একটি সম্ভাব্য টিকা তৈরির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গত কয়েক সপ্তাহে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ। নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, টিকা নিয়ে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে পদ্ধতির বিষয়েও জানিয়েছে রাশিয়া। তবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী