মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় দলে করোনার হানা

অস্ট্রেলিয়া সফরের জন্য এরই মধ্যে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সফরের আগে একটি দুঃসংবাদ পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
দুবাইয়ে প্রস্তুতি শিবিরের আগেই করোনা হানা দিয়েছে দলটিতে। ভারতীয় দলের থ্রো-ডাউন স্পেশালিস্ট ডি রাঘবেন্দ্র করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এ মুহূর্তে আরব আমিরাতে আইপিএলের খেলায় ব্যস্ত রয়েছেন। যাঁরা আইপিএল খেলছেন না, তাঁরা এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছেন। এর আগে দুবাই গেছেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।

ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের জন্য সোমবারই জাতীয় নির্বাচকেরা ভারতের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন।

আরব আমিরাত থেকেই চার্টার্ড বিমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে যাবে। দুই মাসের দীর্ঘ সফরে ভারতীয় দল চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা