শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারী উক্তত্যকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে নারী উক্তত্যকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন শ্যামনগরের মানিকখালী গ্রামের অশ্বীনি মন্ডলের ছেলে সুভাষ মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দূর্গাপূজা চলাকালীন সময়ে গত ২৩ অক্টোবর বিকালে মানিকখালী সার্বজনীন মন্দিরে অনেকেই পূজা করতে আসেন। এসময় ভেটখালী গ্রামের পশুপতি মিস্ত্রীর ছেলে তুষার মিস্ত্রী (৩০), সোনাখালী গ্রামের অশ্বীন মন্ডলের ছেলে মোহন মন্ডল (২২), ভেটখালী গ্রামের বিভুতি মিস্ত্রীর ছেলে অভিষেক মিস্ত্রী (২১) ও নিতাই মন্ডলের ছেলে সুব্রত মন্ডল (২০) পূজো দিতে আসা যুবতী মেয়েদের উক্তত্য করতে থাকে। একপর্যায়ে উক্ত্যতকারীরা স্বপ্না বালা মন্ডল নামের এক তরুণীকে অশ্লীল কথা বললে ওই তরুনী প্রতিবাদ করেন। তখন তরুণীর ওড়না ধরে টানাটানি করাসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় উক্ত্যতকারীরা। এসময় স্বপ্নার ডাক চিৎকারে মন্দিরের স্বেচ্ছাসেবক প্রতাপ মন্ডল, সঞ্জয় কুমারসহ কয়েকেজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরই জের ধরে ওই দিন সন্ধ্যার দিকে ওই বখাটে উক্ত্যতকারীরাসহ আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বংশিপুর বাসস্ট্যান্ডের কাছে সরদার ক্লিনিকের পাশে ওৎ পেতে থাকে। এসময় স্বেচ্ছাসেবকদলের প্রতাপ মন্ডলসহ কয়েকজন সেখানে পৌঁছালে তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মারপিট করে।
এছাড়া, পরের দিন রাতে ওই উক্তত্যকারীরা মন্দিরের ভাড়ালী ঘরে ইটপাটকেল মেরে পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের পক্ষ থেকে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সুভাষ মন্ডল আরো বলেন, একই বিষয়ের জের ধরে ২৬ অক্টোবর দেবী বিসর্জনের পর মিষ্টিমুখ অনুষ্ঠান শেষে রাত ১০ টার দিকে উক্ত্যকারী সন্ত্রাসীরা দা, লোহার রড, লাঠি,ইটপাটকেল,হাতুড়ি নিয়ে মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছাসেবকদলের ওপর হামলা চালায়। দোকানদারদের মালামাল লুঠ করে। সন্ত্রাসীদের হামলায় মন্দিরের স্বেচ্ছাসেবক সঞ্জয় কুমার, রবীন্দ্রনাথ মন্ডল, পরিমল মন্ডল, শারীরিক প্রতিবন্ধী মহেন্দ্র মন্ডল, প্রতাপ মন্ডল এবং তিনি সুভাষ মন্ডলসহ কয়েকজন আহত হন। আহতদের স্থাণীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মারাত্মক জখম সঞ্জয় কুমার ও প্রতাপ মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে শ্যামনগর থানায় ওই উক্ত্যতকারীরাসহ আরো কয়েকজনের নামে মামলা দায়ের হলেও অদ্যবধি কোনো আসামী গ্রেফতার হয়নি। আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে তিনি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত