রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ৫০ ভাগ মানুষ মাস্কই পরে না

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার জন্য রয়েছে সরকারি নির্দেশনা। করোনা সংক্রমণ রোধে দেশটির রাজ্যে রাজ্যে লকডাউন চলছে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের প্রায় ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না। যারা মাস্ক পরে তাদের মধ্যে ৬৪ শতাংশ মাস্ক দিয়ে নিজেদের নাক ঢেখে রাখে না। নিয়ম মেনে মাস্ক পরে মাত্র ১৪ শতাংশ মানুষ।

সম্প্রতি এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে বলে বৃহস্পতিবার (২০ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতের ৮টি রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখেরও বেশি। ৯টি রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার থেকে ১ লাখের মধ্যে। ১৯টি রাজ্যে সক্রিয় রোগী ৫০ হাজারের নিচে।

তিনি আরও বলেন, কর্নাটক ও পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে সংক্রমণের হার ২৫ শতাংশের বেশি, যা উদ্বেগের বিষয়। এই মুহূর্তে দেশটির ৭টি রাজ্যে করোনা সংক্রমণের হার ২৫ শতাংশের বেশি। আর ১৫ শতাংশের বেশি প্রায় ২২ রাজ্যে।

ভারতের করোনা পরীক্ষা যে আগের তুলনায় বেড়েছে, সে বিষয়েও গতকাল উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টানা ১০ সপ্তাহ ধরে ধারাবাহিক করোনা বৃদ্ধির পর গত দুই সপ্তাহে দৈনিক সংক্রমণ কম হওয়ার বিষয়টি উঠে এসেছে।

করোনা সংক্রমণ ঠেকাতে এ দিনও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়টি উল্লেখ করেন লব আগরওয়াল। তিনি বলেন, গত ৩ সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, ছত্তিসগড়, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি ও ঝাড়খণ্ডে দৈনিক সংক্রমণ ও সংক্রমণের হার কমেছে। কিন্তু তামিলনাড়ু, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী