সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুট্টাখেতে মিললো শত শত স্বর্ণমুদ্রা!

আমেরিকায় একটি ভুট্টাখেতের মাটির নিচে সাত শতাধিক স্বর্ণমুদ্রার মজুত পাওয়া গেছে। চলতি বছরের শুরুর দিকে দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের ব্লুগ্রাস স্টেটের একটি খামারে এই স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়।

তবে ঠিক কোন জায়গা থেকে স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি এগুলোর সন্ধান পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ওই খামারের কর্তৃপক্ষ এবং স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি সূত্র জানিয়েছে, স্বর্ণমুদ্রার এই মজুতকে ‘গ্রেট কেন্টাকি হোর্ড’ নামে ডাকা হচ্ছে।
জানা গেছে, স্বর্ণমুদ্রাগুলো আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) সময়কার। উদ্ধার হওয়া এসব স্বর্ণমুদ্রা এখন বিক্রির জন্য তোলা হবে। ধারণা করা হচ্ছে, এগুলো লাখ লাখ ডলার মূল্যে বিক্রি হবে।

উদ্ধার স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পেয়েছে গভমিন্ট ডটকম। ওই ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রাগুলো বের করছেন।

স্বর্ণমুদ্রাগুলো ১৮৪০ ও ১৮৬৩ সালের মাঝামাঝি সময়কার। এর মধ্যে আছে ১ ডলার গোল্ড ইন্ডিয়ানস, ১০ ডলার গোল্ড লিবার্টিস ও ২০ ডলার গোল্ড লিবার্টিস।

এর মধ্যে ১৮টি অত্যন্ত বিরল ধরনের ২০ ডলার গোল্ড লিবার্টিস আছে। এগুলো ১৮৬৩ সালে ফিলাডেলফিয়াতে তৈরি করা।

কয়েক মাস আগে ওই ব্যক্তি ভুট্টাখেতে স্বর্ণমুদ্রাগুলোর সন্ধান পাওয়ার পর বিরল মুদ্রা সংগ্রহকারী জেফ গ্যারেটের সঙ্গে যোগাযোগ করেন।

১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত দাসপ্রথাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়। তবে এটি কখনও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়নি। এ গৃহযুদ্ধে কেন্টাকি নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।

সন্ধান পাওয়া স্বর্ণমুদ্রাগুলো পরীক্ষা করে এরই মধ্যে প্রত্যয়নপত্র দিয়েছে নুমিসম্যাটিক গ্যারান্টি কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠান বিভিন্ন মুদ্রা পরীক্ষা ও বিশ্লেষণ করে থাকে।
সূত্র: ফক্স১৯

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন