বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে এক মাঠ থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় কৃষকের দুইটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়ে গেছে।
এঘটনায় চলতি বোরো চাষ মৌসুম সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবার আশঙ্কা করছেন কৃষকরা।

জানা গেছে- রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর জোকা মাঠ থেকে মঙ্গলবার (০৬ জানুয়ারি) গভীর রাতে সেচ কাজে ব্যবহৃত দুইটি ট্রান্সমিটার চুরি হয়েছে।

চুরি হওয়া ট্রান্সমিটারগুলো সেচ পাম্প মালিক ওই গ্রামের আবুল হোসেন, মতিয়ার রহমান ও আজিজুর রহমানের। ওই সেচ পাম্প দ্বারা মাঠে চলতি বোরো ধান রোপণের প্রস্তুতি চলছিল। এ সময় সেচ ব্যবস্থা বন্ধ হয়ে পড়াই কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সেচ পাম্প মালিক আবুল হোসেন বলেন- ট্রান্সমিটার চুরির ফলে তার প্রায় দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং নতুন করে ট্রান্সমিটার বসাতে সময় লাগবে।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু জানান- চলতি বোরো চাষ মৌসুমে ওই কৃষকদের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হাওয়াই তারা খুব আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন বলেন- চুরি ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। এদিকে গেলো বছরের (৫ নভেম্বর) রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠ থেকে একই রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস