বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: সাতক্ষীরায় ‘আস্থা থাকুক বন্ধুতায়’ সংগঠনের কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: পৌষের হাড়কাঁপানো শীতে প্রকৃতি এখন জবুথবু। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া যেন ধারালো ছুরির মতো বিঁধছে শরীরে। সাতক্ষীরাসহ সারা দেশেই এখন শীতের তীব্র কামড়। ধোঁয়া ওঠা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ, আর সেই কুয়াশাভেজা ভোরে সবথেকে বেশি বিপন্ন হয়ে পড়েছে শহরের বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ। শীতের এই নিষ্ঠুর প্রহরে অভাবী মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আস্থা থাকুক বন্ধুতায়’।

বুধবার (৭ জানুয়ারি) দিনভর বাতাস ছিল বরফশীতল। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন বস্তি ও ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। ‘আস্থা থাকুক বন্ধুতায়’ ঢাকা ইউনিটের অ্যাডমিন আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডমিন প্যানেলের সুচারু ব্যবস্থাপনায় এই মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়।

বিগত কয়েকদিন ধরেই সাতক্ষীরার তাপমাত্রা নি¤œমুখী। খোলা আকাশের নিচে বা জীর্ণ কুটিরে যাঁদের বাস, তাঁদের জন্য এই রাতগুলো হয়ে দাঁড়িয়েছে এক একটি দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন তাড়াতেই মাঠে নেমেছেন এসএসসি-৯২ ব্যাচের বন্ধুরা। সাতক্ষীরায় এই বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেন অধ্যাপক তপন কুমার শীল, অধ্যাপক আল মামুন রেজা ও আব্দুল মাজেদ। কম্বল হাতে পেয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আবেগজড়িত কণ্ঠে বলেন, “বাপরে, আইজ রাইতে মনে হয় একটু শান্তিতে ঘুমাইতে পারমু। বাতাসে হাড় কাইপ্যা যাচ্ছিল।”

আয়োজকরা জানান, এসএসসি-৯২ ব্যাচের এই বন্ধুরা বিশ্বাস করেনÑসম্পর্কের নামই যদি হয় ‘বন্ধুত্ব’, তবে সেই বন্ধুত্বের হাত শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে হবে আর্তমানবতার সেবায়। “আস্থা থাকুক বন্ধুতায়” কেবল একটি ¯েøাগান নয়, বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক অঙ্গীকার। ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, দেশের এই তীব্র শৈত্যপ্রবাহে ছিন্নমূল মানুষের কষ্ট লাঘব করতে তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। বন্ধুরা মিলে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন। প্রকৃতির বৈরিতা হয়তো আরও কদিন থাকবে, কিন্তু মানুষের প্রতি মানুষের এই যে মমত্ববোধ—তা সাতক্ষীরার এই হিমেল হাওয়ায় এক চিলতে বসন্তের উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি