শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, মনিরামপুর: ‘বাল্য বিবাহকে ‘না’ বলি, স য়ে ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) সকালে উক্ত বিদ্যাপীঠের হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মনিরামপুরের আয়োজনে, দারিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) -২য় পর্যায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আমিনুল বারী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারি প্রোগামার প্রলাদ দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চারকলাদার প্রমুখ।

এছাড়াও এ অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক, কর্মচারী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনানুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে সেনিটেশন উপকরণ সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী শিক্ষক মাহাবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের