বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে মহান বিজয় দিবস-২০২২।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজগঞ্জ বাজারে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

যথাক্রমে- রাজগঞ্জ ডিগ্রি কলেজ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটি, রাজগঞ্জ নিলুফা আমীন মডেল স্কুল, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, রাজগঞ্জ সান প্রি-ক্যাডেট স্কুল।
এর আগে এদিন সকাল ৮টায় রাজগঞ্জ কেন্দ্রিক সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন অফিস ও বাজারের দোকানে দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

রাজগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন- রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার প্রমুখ।

পরে এদিন সন্ধ্যা থেকে রাজগঞ্জ বাজারের ডাঃ আহাদ আলী খান গোল চত্বরে রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির আয়োজনে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর থেকে আসা একদল বাউল শিল্পী গান পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন