বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গা কলেজের রজত জয়ন্তী উৎসবে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
ঝাউডাঙ্গা কলেজের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব স্মরণিকা বেত্রাবতী প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,“পূর্বের টিনের ঝাপড়া ঝাউডাঙ্গা কলেজ এখনকার ঝাউডাঙ্গা কলেজের আকাশ পাতাল তফাত।

আমি শুনেছি সুন্দর নান্দনিক ঝাউডাঙ্গা কলেজ
সৃষ্টিতে সব অবদান বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সবই সম্ভব হয়েছে। আমি অভিহিত হয়েছি বর্তমান কলেজের চেহারা দেখে। পড়া-শুনাসহ সকল ক্ষেত্রে এই কলেজের সফলতাও রয়েছে। তিনি আরো বলেন, আজকের এই আনন্দ উল্লাস কিছুই থাকতোনা। যদি জাতির জনক বঙ্গবন্ধু এদেশ স্বাধীন না করতো। সবই সম্ভব।হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও পাকিস্থানের চেয়ে মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে
বাংলাদেশ এগিয়ে। বিগত সময়ে শিক্ষার্থীদের টাকা দিয়ে পাঠ্য বই কিনতে হতো।

জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বছরের প্রথম দিনে ৩৩-৩৪ কোটি বই বিনামূল্যে শিক্ষর্থীদের হাতে তুলে দেওয়া হয়। দেশের উন্নয়ন স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়না। তারা আজো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।” রজত জয়ন্তী উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম,
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ঝাউডাঙ্গা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি
এস.এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনিছউদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোপাল ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ঝাউডাঙ্গা
কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারন সম্পাদক মো সুমন হোসেন, প্রভাষক মইনুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক ইয়ারব হোসেন, মো রমজান আলী বিশ্বাস, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।

এসময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক/ শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল