মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে সড়কের মাঝে যেনো মরণ ফাঁদ

যশোরের মনিরামপুরের রাজগঞ্জে সড়কের মাঝে যেনো মরণ ফাঁদ। মনিরামপুরের রাজগঞ্জ-পুলেরহাট যশোর মেইন সড়কের রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠের সামনে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এই স্থানে প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। ফলে মরন ফাঁদে পরিণত হয়েছে।
এছাড়া বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভূক্তভোগিরা জানিয়েছেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবহন ও মানুষের চলাচল। এ সড়কের বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ রকম ছোটখাটো গর্ত ওই সড়কের আরো কয়েকটি স্থানে দৃশ্যমান। এখনই সংষ্কার করা না হলে সেগুলো বড় গর্তের সৃষ্টি হবে, ঘটবে দুর্ঘটনাও।

এ সড়কের পাশের ব্যবসায়ী মো. আব্দুল হান্নান বলেন- ‘আমরা এখানকার ব্যবসায়ীরা মিলে আমাদের নিজস্ব অর্থে কয়েকবার ভাঙ্গাচোরা এ রাস্তা মেরামত করেছি। কিন্তু তাতে কোনো সুফল আসেনি। এ রাস্তায় যানবহনের অনেক চাপ।’

এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান- ‘রাস্তার এই জায়গায় পর্যায়ক্রমে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বর্তমান অত্যন্ত খারাপ অবস্থা থাকায় মানুষের চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়েছে।’

সরেজমিনে রাস্তার উল্লেখিত স্থানে গেলে দেখা যায়- অত্যন্ত ঝুঁকি নিয়ে বাস, মালবাহী ট্রাক, ইজিবাইক, মোটর সাইকেল, ভ্যান ও সাইকেলসহ বিভিন্ন যানবহন চলাচল করছে। দ্রুত গর্ত মেরামত না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের উপজেলা অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

এ সড়কের বড় গর্তের সৃষ্টি হওয়া উল্লেখিত স্থানটি দ্রুত মেরামত করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা ভূক্তভোগীরা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা