শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা

হেলাল উদ্দিন, মনিরামপুর : “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের সামনে মহাসড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
প্রধান শিক্ষক সায়ফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, থানার সেকেন্ড অফিসার আবু বক্কর সিদ্দিক, মনিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আলিম, মনিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, মনিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সদস্য প্রভাষক সঞ্জয় কুমার দে, গৌতম কুমার ঘটক, কাঞ্চন ঘোষাল, খলিলুর রহমান, নিরাপদ সড়ক চাই মনিরামপুর কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমাজকর্মী উন্নয়নকর্মী শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি