শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল গফ্ফার নামের এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কুয়াদা বাজারসংলগ্ন একটি পুকুর পাড়ের আমগাছে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুল গফ্ফার যশোর সদর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ভ্যানচালকের ছেলে রিপন হোসেন বলেন- দীর্ঘদিন মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। বাবা বাজুয়াডাঙা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভ্যান চালিয়ে দিন চলত তার। আমি ডহরসিংহ গ্রামে বাড়ি করে মাকে নিয়ে থাকি।

রিপন বলেন- পৃথক থাকলেও বাবার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তিনি আমার সঙ্গে কুয়াদা বাজারে এসে দেখা করতেন। গত শনিবার সন্ধ্যায় বাবা আমার সঙ্গে দেখা করেন। তখন তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তাতে মনে হয়েছে, বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

রিপন হোসেন আরও বলেন- আমি বাবাকে ডাক্তার দেখানোর উদ্যোগ নিচ্ছিলাম। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকে আর তার দেখা পাইনি। ভেবেছি, হয়তো কোথাও গেছেন, চলে আসবেন। এ জন্য বিষয়টি আত্মীয়স্বজন বা পুলিশকে জানাইনি।

এদিন দুপুরে শুনি, আমগাছে বাবার লাশ ঝুলছে।
প্রত্যক্ষদর্শী শামিম হোসেন বলেন- বেলা সাড়ে ১১টার দিকে কুয়াদা বাজারের পাশে আব্দুল মান্নানের পুকুর পাড়ে আমগাছে ঝুলন্ত লাশ দেখে বাক প্রতিবন্ধী এক নারী চিৎকার করছিলেন। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি, গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির লাশ। পচে লাশ থেকে গন্ধ ছড়াচ্ছে।
পরে মনিরামপুর থানায় খবর দিলে সেখানে পুলিশ আসে।

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন- গত ৭ জুলাই থেকে ভ্যানচালককে এলাকায় দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার