শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টার পর স্বামীর আত্মহত্যা!

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে স্বামী তার স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টার পর স্বামী আত্মহত্যা করেছে।

নিহত স্বামী উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে উজির আলী (৫৫)।
তার স্ত্রী একই গ্রামের দেন আলীর মেয়ে পারভীন (২৮)।

গ্রামবাসী জানায়- একে অপরের সাথে সম্পর্কের মাধ্যমে ৯ মাস আগে তাদের বিয়ে হয়। পরবর্তীতে উজির আলীর আরো কয়েকটি স্ত্রী থাকায় তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নেন। এখানে বুধবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির ভেতরে বাথরুমের সামনে স্ত্রীকে তালগাছ কাটা ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এসে স্ত্রী পারভীনাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর রাতেই স্বামী উজির আলী পালিয়ে গিয়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে ঘাস বনের পাশে সাজনা গাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পুলিশ খবর পেয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হান্নান ও এএসআই শরিফুল ইসলাম মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম