শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনের বিদায় সংবর্ধনা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। ওই মসজিদে সদ্য নিয়োগকৃত ইমাম, মোয়াজ্জেন ও খাদেম যোগদান করায় মসজিদে পুরাতন ইমাম খতিব মোয়াজ্জেন ও খাদেমকে বিদায় সংবেদনা প্রদান করা হয়েছে। তারা দীর্ঘ সাত বছর যাবত এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে।

পুরাতন যাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে তারা হলেন, খতিব মাওলানা মতিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মোয়াজ্জিন মাসুদুর রহমান, খাদেম আব্দুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের কার্যকর পরিষদের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, উপজেলায় কৃষি উপ-সহকারী আবির হোসেন।

তারা বলেন, এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সম্মানি দিয়ে বিদায় দেয়ায় প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি সভাপতি ইউএনও মহোদয় ও উপজেলা চেয়ারম্যান।

সদ্য বিদায় ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, দীর্ঘ ৫ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছি। নতুন মডেল মসজিদ নির্মাণ হওয়ায় আমরা অবসরে যাচ্ছি।

নিয়মিত মুসাল্লি মিশকাত হোসেন বলেন, তিনি এলাকার মানুষ কাছে পরিবারের সদস্যদের মতো ছিলেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহতাআলা তাকে যেন ভালো রাখেন।

খতিব মতিউর রহমান বলেন, বিদায়কালে উনারা আমাদেরকে যে সম্মান দিয়েছেন তা আমাদের সারাজীবন মনে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া মডেল মসজিদের সদস্য সচিব শামসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, সহকারী এরশাদ আলীসহ নিয়তি মুসাল্লিরা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা