সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেন চীনে যাচ্ছেন?

চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওয়াশিংন ও বেইজিংয়ের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে।

এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেন বেইজিং যাচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, বেইজিং ও ওয়াশিংটন নিজেদের মধ্যকার তিক্ততা ঝেড়ে ফেলে নতুন করে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠায় নজর দিতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন নিজেও চীন সফরের উদ্দেশ্য স্পষ্ট করার চেষ্টা করেছেন। শুক্রবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার আসন্ন চীন সফরের লক্ষ্য হছে, প্রথমত, ভুল বোঝাবুঝির অবসান। পরিস্থিতির চাপে সৃষ্ট ভুল বোঝাবুঝি এড়িয়ে আরও ভাল যোগাযোগ স্থাপন করা।’

দ্বিতীয়ত, মার্কিন স্বার্থ ও মূল্যবোধের রেকর্ড স্পষ্ট করা, এবং তৃতীয়ত, বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা, মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু ও স্বাস্থ্য সমস্যাসহ বিশ্বকে প্রভাবিত করা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করা।

চীনের হাতে আটক মার্কিন নাগরিকদের বিষয়টিও তিনি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী কাই লি এবং ২০০৬ সাল থেকে আমেরিকার যাজক ডেভিড লিনসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজন মার্কিন নাগরিক চীনে আটক রয়েছেন।

প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কূটনীতিক হিসেবে প্রথম বেইজিং সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। রোববার (১৮ জুন) ও সোমবার (১৯ জুন) চীনা নেতাদের সাথে আলোচনায় বসবেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ‘তীব্র প্রতিযোগিতার জন্য টেকসই কূটনীতির প্রয়োজন যাতে করে প্রতিযোগিতা দ্বন্দ্ব বা সংঘাতের দিকে না যায়।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের কাছে বিশ্ব এটাই প্রত্যাশা করে।’

মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লিঙ্কেনের বেইজিং সফরের কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের আকাশে একটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করার পর সেটাকে গুলি করে ভূপাতিত করে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে ব্লিঙ্কেনের বেইজিং সফর বাতিল করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী