বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদের র‍্যালি

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সিয়াম সাধনাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের পাওয়ার হাউজ মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

র‍্যালি পরবর্তী দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল বাসার। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, সাধারণ সম্পাদক হাফেজ কাজী সাঈদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ ওয়াহিদুজ্জামান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, হাফেজ মাওলানা দেলওয়ার হোসাইন হুজাইফিসহ সংগঠনটির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত র‍্যালিতে সংহতি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার মডেল কেয়ারটেকার মাহবুবুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী, মাওলানা রুস্তম আলী তাওহীদি ও মাওলানা খায়রুল বাসার গাজ্জালীসহ বিপুল সংখ্যক হাফেজ ও ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত দোয়া মাহফিলে বক্তারা আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ ও সিনেমা হল বন্ধ রাখা জরুরি। একইসঙ্গে যাতায়াতের সময় পরিবহনে নামাজের বিরতি প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান তারা। বক্তারা সাধারণ মানুষকে সংযম ও ত্যাগের মহিমায় রমজান পালনের অনুরোধ জানান।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক