বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান–এর নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, জয়দেব চক্রবতী, রোকনজ্জামান টিপু, আজমাল হোসেন জুয়েল, কামাল হোসেন, সন্তোষ ঘোষ, শিরিনিয়া সুলতানা, এসএম নাহিদ হাসান, তাপস সরকার, এসএম লিয়াকত হোসেন, খলিলুর রহমান লিথু, খলিলুর রহমান ও আছাদুজ্জামান রাজু প্রমুখ।

এছাড়া তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মীর জিল্লুর রহমান এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এসএম নুরুল ইসলামও অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা