বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘প্রান্তিক যুব সংঘ’-কে নিবন্ধন সনদ প্রদান

সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলা গ্রামভিত্তিক সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’
আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় থেকে সংগঠনটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়। যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫-এর ৪ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা ২০১৭ অনুযায়ী সংগঠনটিকে নিবন্ধিত করা হয়েছে, যার সরকারি নিবন্ধন নম্বর: যুউ অ/সাতঃ নিঃ-১২৮।

গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঙ্গীত কুমার দাস স্বাক্ষরিত সনদটি সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার ফলে সংগঠনটি এখন থেকে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ, অনুদান এবং যুব ঋণের সুযোগ-সুবিধা গ্রহণ করে স্থানীয় বেকারত্ব দূরীকরণে সরাসরি ভূমিকা রাখতে পারবে।

দীর্ঘদিন ধরে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, দুর্যোগে ত্রাণ বিতরণ এবং দুস্থদের সহায়তায় কাজ করে আসছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাদের কার্যক্রম প্রশংসিত হয়েছে। নতুন এই স্বীকৃতি তাদের কাজের পরিধি ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।

নিবন্ধন সনদ গ্রহণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হৃদয় মন্ডল, সহ-সভাপতি ইফতি জামিল, সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া খাতুন, অর্থ সম্পাদক মারুফুজ্জামান সম্রাট, ক্রীড়া সম্পাদক হাসনা আক্তার ইতি এবং সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়া সরদার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. মোকাররাম বিল্লাহ ইমন, ইমতি জামিল, তাপস সরকার, মুছাব্বির রহমান ইমন, বিচিত্র মন্ডল ও আজমিরা খাতুন উপস্থিত ছিলেন।

উপপরিচালক সঙ্গীত কুমার দাস জানান, নিবন্ধিত সংগঠনগুলোকে নিয়মিত মনিটরিং করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক যুব সংঘ’ তাদের গঠনতন্ত্র মেনে যুব সমাজের নৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই তারা এলাকায় মাদকবিরোধী সচেতনতা এবং কারিগরি শিক্ষা প্রসারে নতুন প্রকল্প হাতে নেবে। এই অর্জনে চালতেতলা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল