বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব শতবর্ষ উপলক্ষে যশোরের শার্শায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী

মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের সাথে একযোগে যশোরের শার্শায় ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ( ২২ মার্চ ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ের প্রথম অংশে ৩০টি পরিবারসহ আরো ৪৬টি পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হবে। যা আগামী জুনের মধ্যেই সম্পন্ন হবে। এই ভূমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

শার্শা উপজেলায় এ পযর্ন্ত ১৮৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। বুধবার ৩০টি পরিবারসহ ২১৮ জনকে ঘর ও জমি হস্তান্তর করা হলো।

আগামী জুনের মধ্যে ৪৬টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের মধ্যে দিয়ে শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে বলে জানান মাননীয় প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা