শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম
আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ইসলামের
প্রচার-প্রসারে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি কখনো কোনো ধর্মের প্রতি আঘাত করে কোনো কথা বলেননি। তিনি বিশ^ ইজতেমার জন্য তুরাগ নদীর পাড়ে জমি দিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শ অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছেন।
জননেত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মানুষ, তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। ফজরের নামাজ আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত করে রাষ্ট্রীয়
কর্মকান্ড শুরু করেন। ইমামরা সমাজে সম্মানের পাত্র। ধর্মের অপব্যাখ্যা করে কোন গোষ্ঠী যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের অতীত কর্মকান্ডের কারণে আমাদের সাতক্ষীরা ছেলে-মেয়েরা প্রমোশন পায়না। কারণ আমাদেরকে জঙ্গী এলাকার মানুষ বলে মনে করে। আপনারাই পারেন সাতক্ষীরাকে একটি সুন্দর জেলায় পরিণত করতে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র মাস্টার ট্রেইনার মো. আবুল কালাম।

এসময় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র কর্মকর্তা
ও ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র ফিল্ড সুপারভাইজার মো. আসাদুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক