বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদিকে অভিনন্দন না জানানোর কারণ জানাল পাকিস্তান

ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা হিসেবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রোববার সন্ধ্যায় তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ এরই মধ্যে বিশ্বের বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো অভিনন্দন বার্তাটুকুও পাঠায়নি নরেন্দ্র মোদিকে। পাকিস্তান কেন এখনো ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানায়নি এ নিয়ে যখন আলোচনার জন্ম দিয়েছে। এতে মুখ খুলল ইসলামাবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহুরা বালোচ শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা ভারতের নির্বাচনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করতে চাই।

কিন্তু যদি সত্যিই সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই চায় পাকিস্তান, তাহলে মোদিকে অভিনন্দন জানালো না কেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজের কাছে জানতে চাওয়া হয় এ বিষয়ে। তখন তিনি বলেন, দেশের নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ভারতীয় নাগরিকদের অধিকার। তাই ভারতের নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়নি, তাই ভারতীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর বিষয়ে কথা বলার এখন কোনো মানে নেই।

পাশাপাশি তিনি জানান, পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে আলোচনার পক্ষপাতী। তার কথায়, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে সমস্যাসহ সব অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে গঠনমূলক আলাপ-আলোচনার কথা বলছি।

জম্মু-কাশ্মীর সমস্যাসহ অন্যান্য বিষয় নিয়ে পাকিস্তান বরাবরই আলোচনার কথা বলে আসছে। বিপরীতে ভারত বারবার স্পষ্ট করেছে সন্ত্রাস বন্ধ না করলে কোনো আলোচনা নয়।

চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা কখনো বন্ধ করিনি। কিন্তু কথা হচ্ছে— কীসের আলোচনা? যদি ওখানে সন্ত্রাসবাদীদের বহু শিবির থেকেই যায়, তাহলে সেটাই তো কথোপকথনের মূল বিষয় হওয়া উচিত।’

টানা দেড় মাসের ভোটগ্রহণ শেষে গত মঙ্গলবার (৪ জুন) ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ ২৯২ আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী