শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৯০ হাজার টাকা ও জুয়া খেলার সারঞ্জামসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শার্শার নাভারণ হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি হলেন, শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের হাবিবুর রহমান ওরফে বিদ্যুৎ মেম্বার (৫২), নুর ইসলাম (৫০), মিজানুর রহমান (৫৯), কাঠশিকরা গ্রামের আলতাফ হোসেন (৪৫), ইসলামপুর গ্রামের আব্দুল আজিজ (৫২), মহিউদ্দীন সরদার (৪২), ঝিকরগাছা থানার মোবারেকপুর কলেজ পাড়ার জাহিদুল হোসেন (৪৯) ও একই থানার কৃত্তিপুর গ্রামের ইকবল হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নাভারণ হাসপাতাল মোড় এলাকায় জনৈক নজরুল ইসলাম এর ফাঁকা দোকান ঘরের মধ্যে বিদ্যুৎ মেম্বারের নেতৃত্বে একদল জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ মেম্বরসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় ওই আসর থেকে নগদ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আট জুয়াড়ির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা