বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনা, নদী থেকে ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর প্লেন-হেলিকপ্টার উভয়েই পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

সিবিএস নিউজের খবর অনুসারে, এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে, প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। আর মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন সৈন্য।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি ছিল ইউএইচ-৬০ মডেলের।

ভুক্তভোগীদের স্বজনরা জানিয়েছেন, তারা বিমানবন্দরের কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে খুব কম তথ্য পাচ্ছেন। এক নারী কান্না করতে করতে বলেন, আমি জানি না সে সেখানে (প্লেনে) উঠেছে কি না।

হামাদ রাজা নামে এক ব্যক্তি চ্যানেল ওয়াসিএ’র কাছে বলেন, আমি রিগান বিমানবন্দরে স্ত্রীর জন্য অপেক্ষা করছিলাম। সে আমাকে টেক্সট করেছে যে, ২০ মিনিটের মধ্যে অবতরণ করবে। আমার বাকি টেক্সট… ডেলিভারি হয়নি। তখন আমি বুঝতে পারলাম, কিছু একটা হয়েছে।

ওয়াশিংটনের কেনেডি সেন্টারের একটি ওয়েব ক্যামেরায় মাঝ আকাশে একটি বিস্ফোরণ হতে দেখা গেছে। আমেরিকান এয়ারলাইনসের সিইও রবার্ট আইসাম বলেন, আমরা জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহযোগিতা করছি এবং যতটুকু সম্ভব তথ্য প্রদান করতে প্রস্তুত আছি।

পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একাধিক সংস্থা কাজ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কারণে সব উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি দুর্ঘটনার বিষয়ে পুরোপুরি অবগত। এ ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া জানানো মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০০৯ সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক প্লেন দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি কাছাকাছি দুর্ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী