বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজপথ ছাড়ব না, সরকারকে যেতে হবেই: মান্না

সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তোকে (সরকার) যেতে হবেই। তার আগে আমরা রাজপথ ছাড়ব না। কথা এটাই। আমাদের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। যতক্ষণ পর্যন্ত এই সরকারকে গদি থেকে নামাতে না পারব। তাদের যেতে হবেই।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুরে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘সংসদের কফিনে পেরেক, আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাঙ্গাহীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ তারিখের আগে থেকে এবং ৭ তারিখের পরে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি। রাস্তা ছেড়ে যাব না। ৩০ তারিখে বিএনপি মিছিল বের করবে। ওরা (সরকার) মিছিল করতে দেবে না। আর আওয়ামী লীগের দিন বড় খুব খারাপ। আরও খারাপ আসবে। অপেক্ষা করেন। খুব বেশি দিন লাগবে না। এরমধ্যে বিরোধী দল আবার মিছিল শুরু করেছে। কর্মসূচি দিচ্ছে। পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন?

অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ এখন বলে আমরা ৫ বছর থাকব। ওরা নিজেরাই বুঝতে পারছে না যে, কয়দিন থাকবে। কারণ তিন মাসেরর মধ্যে পেঁয়াজ এবং চাল কেনার টাকা যদি না থাকে, গরিব মানুষের এবং চাকরিজীবীদের বেতন দেওয়ার টাকা যদি না থাকে তাহলে এই সরকার চলবে কেমনে?

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সমালোচনা করে তিনি আরও বলেন, জিনিসপত্রের সব কিছুর দাম বাড়ছে। যাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভদ্রলোক একবাবে নতুন। উনি এসে বললেন, সিন্ডিকেটরা সবকিছুর দাম বাড়ায়। এক সপ্তাহের মধ্যে সব সিন্ডিকেট বন্ধ করে দেব। উনার শপথ নেওয়ার পর তিন সপ্তাহ পার হচ্ছে। সিন্ডিকেট বন্ধ করতে পেয়েছেন? সিন্ডিকেট ভেঙেছে? জিনিসপত্রের দাম কমেছে? পারেন নাই!

সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করে মান্না বলেন, সংসদে থাকবে সরকারি দল এবং বিরোধী দল। কিন্তু এখানে বিরোধী দল নাই। বিরোধী দলের নেতা একজনকে বানিয়েছে। এই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক সব কিছু নস্যাৎ করে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী