শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতে বিজিবি সেজে গরু ডাকাতি, দিনে কসাই হয়ে মাংস বিক্রি!

কুমিল্লায় বিজিবির পোশাক পরে অস্ত্রের ভয় দেখিয়ে রাতে গরু ডাকাতির পর দিনে তাদের আরেকটি গ্রুপ কসাই সেজে সেই গরুর মাংস বিক্রি করতো। এই চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি কুমিল্লা সদর উপজেলার ঘিলাতলীতে চৌধুরী ডেইরি ফার্ম থেকে ১২টি গরু ডাকাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম।

ডেইরি ফার্ম ও পুলিশ সূত্র জানায়, গত ২২ অক্টোবর মধ্যরাতে বিজিবির পরিচয়ে ছয়জনের একটি দল গরুর খাদ্য তল্লাশির নামে ওই ফার্মে প্রবেশ করে। তাদের মধ্যে চারজনের পরনে বিজিবির পোশাক ছিল। তাদের একজনের হতে আগ্নেয়াস্ত্র ও বাকিদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে নৈশপ্রহরী মহব্বত আলী ও তার স্ত্রী সন্তানদের হাত-পা বেঁধে ফেলে। এরপর খামার থেকে ১২টি দেশি-বিদেশি গাভী ও চারটি বাছুর ডাকাতি করে। এগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী গরুর মালিক।

এ ব্যাপারে চৌধুরীর ফার্মের মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী কোতোয়ালী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

এদিকে, বুধবার ডাকাতির মূল হোতা কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলীকে (৪০) আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

পরে এই চক্রের আরো দুই সদস্য কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার রুপা মিয়ার ছেলে মো. সহিদ মিয়া (৩৫) ও তার ভাই মাসুম মিয়াকে (৩৮) আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে গরু বিক্রির দুই লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা নগরীর রাজগঞ্জসহ বিভিন্ন বাজারে ডাকাতির গরুর মাংস বিক্রি করতো।

পুলিশ সুপার জানান, আটককৃতরা কুমিল্লাসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে চুরি-ডাকাতি করে নিয়া আসা গরুগুলো সহিদ ও মাসুম মিয়ার কাছে দিলে তারা জবাই করে মাংস হিসেবে বিক্রি করতো। এছাড়া অন্যত্রও বিক্রি করে দিতো। এই পুরো সিন্ডিকেটের সাথে ৪০-৪৫ জন জড়িত রয়েছে। পুরো চক্রটি আটকের জন্য কুমিল্লা জেলা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়