রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রানিয়া আল ইয়াসিন: মুসলিম সুন্দরী রানিদের মধ্যে অন্যতম

রানিয়া আল ইয়াসিন। বর্তমানে জর্ডানের রানি তিনি। বিশ্বের মুসলিম সুন্দরী নারীদের মধ্যে তিনি অন্যতম। জর্ডানের রাজা আবদুল্লাহ ইবনে হুসাইনের সঙ্গে বিয়ের পর থেকে তিনিই জর্ডানের রানি। এছাড়া সবচেয়ে সুন্দর সাম্রাজ্য এবং দেশের সবচেয়ে প্রিয় প্রথম লেডি হিসেবে রানি ইয়াসিনকেই ধরা হয়।

রানি ইয়াসিন ১৯৭০ সালের ৩১ আগস্ট কুয়েতে জন্মগ্রহণ করলেও তার বাবা-মা ছিলেন ফিলিস্তিনি। কুয়েতেই তার শৈশব কেটেছে। সেখানেই তিনি তার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের পড়া শেষ করেন। এরপরে তিনি ১৯৯১ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয় অব কায়রো থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এরপরে রানিয়া ব্যাংকিং ও ইনফরমেশন টেকনোলোজিতে মাঠ পর্যায়ে কাজ করতে শুরু করলে সেখানেই দেখা হয় রাজা আব্দুল্লাহের সঙ্গে। সেখান থেকেই তাদের পরিচয়, এরপর প্রণয়। ১৯৯৩ সালের ১০ জুন রাজা আবদুল্লাহ ইবনে হুসাইনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর একে একে তার চারটি সন্তান জন্ম হয়। এরা হলেন- প্রিন্স হুসেন, প্রিন্স হাশেম, রাজকুমারী ইমান এবং রাজকুমারী সালমা।

রানিয়া বিশ্ব্যব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি ক্ষমতায়ন, যুব, ক্রস-সাংস্কৃতিক সংলাপ এবং মাইক্রো-ফাইন্যান্স সম্পর্কিত সমর্থনমূলক কাজের জন্য পরিচিত হয়ে উঠেছেন। বহু দেশ থেকে তিনি সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার এবং সম্মানিত ডিগ্রী লাভ করেছেন।

যেখানে রাজকীয় পরিবার মানেই গোপনীয়তার বেড়াজাল, সেখানে রানির রয়েছে নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল।

এছাড়া সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তার সব রকমের চর্চা। সেখানে তিনি সবসময় সরব থাকেন। নিজের রাজকীয় জীবনের গণ্ডি পার করে নিজেকে মেলে ধরেন নিজস্ব সত্ত্বায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান