বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লতিফ সিদ্দিকীর পথেই ডা. মুরাদ! হারাতে পারেন এমপি পদ

পবিত্র হজসহ ধর্মীয় নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ২০১৪ সালে প্রথমে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন লতিফ সিদ্দিকী। এখন সে পথেই হাটছেন সময়ের আলোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

ইতোমধ্যে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদও হারাতে যাচ্ছেন তিনি। হতে পারেন দল থেকে বহিষ্কার। তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আগামী কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর বাকি থাকে সংসদ সদস্য পদ। আইনি জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সাংসদ পদও হারাতে পারেন তিনি। এমনটাই বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বলেন, সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এ পরিস্থিতিতে দল চাইলে কোনো সাংসদকে ছেঁটে ফেলতে ভাবতে হয় না। ফলে মুরাদ হাসানের প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়ার পর তার সাংসদ পদ থেকেও বাদ পড়া অস্বাভাবিক নয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নারীদের নিয়ে অসম্মানজনক কথা কাম্য নয়। তার কাছ থেকে এ ধরণের বক্তব্য কেউ আশা করেনি। তার কারণে আমরা বিব্রত ও লজ্জিত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, অন্যায় কাজ করে আওয়ামী লীগ থেকে কেউ ছাড় পাবে না।

দলের প্রাথমিক সদস্যপদ বাতিল কিংবা বহিষ্কৃত হবেন কিনা এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সদস্যপদ বাতিল কিংবা বহিষ্কৃত হলে মুরাদের সংসদ সদস্য পদ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার।’

দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাবে কিনা এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা নেই আইনে।

তারপরও আইনজীবীরা বলছেন- বহিষ্কার হলেই পদ হারাতে হবে তাকে। আইনে বিতর্ক থাকলেও সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ডা.মুরাদ।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, উনি আদালত থেকে সাজা পায় নি। তবে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। দল তার মন্ত্রিত্ব পদ ছিনিয়ে নিয়েছে। তার মানে সবদিক বিবেচনা করে বলা যায়, উনার সংসদ সদস্য থাকা উচিত না।

তবে এই পরিস্থিতিতে ডা. মুরাদ কী করবেন, তা জানা যায়নি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে তার দেখা পাননি সাংবাদিকরা। তিনি কোথায় আছেন, তাও কেউ জানেন না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।

তবে ফেসবুকে এক পোস্টে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন মুরাদ হাসান। তিনি লিখেছেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।’

প্রসঙ্গত, গত সোমবার (৬ ডিসেম্বর) ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে মাহির সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন, একই সঙ্গে তাঁকে হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে ডাকা হয়। ইমনের ফোন থেকে মাহি কথা বলেছিলেন মুরাদ হাসানের সঙ্গে। ফাঁস হওয়া অডিও নিয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব কর্মকর্তারা। প্রায় পাঁচ ঘণ্টা উত্তরার র‌্যাব সদরে থাকার পর গত রাত ১১টার দিকে তিনি বেরিয়ে আসেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় করা এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অভিযোগে মুরাদ হাসানের নামে শাহবাগ থানায় গতকাল মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার।

একই রকম সংবাদ সমূহ

পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বেবিস্তারিত পড়ুন

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২বিস্তারিত পড়ুন

শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়াবিস্তারিত পড়ুন

  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…