রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিবিয়ায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীস্থ প্রবাস সেবাদান প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার ২৬ মার্চ সকালের দিকে সোসাইটির সভাপতি ইন্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র সহ-সভাপতি ও উদ্যোক্তা মোঃ জাহের আলমসহ অন্যান্য উপস্থিত সদস্যরা যথাযোগ্য মর্যাদায় বেনগাজীস্থ অস্থায়ী কার্যালয়ে এ মহান দিবসটি পালন করেন।

ঘরোয়া পরিবেশে পালিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোসাইটির সিনিয়র সহসভাপতি জাহের আলমসহ অন্যান্যরা বলেন-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় আমাদের প্রতিষ্ঠানেও করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে।
বৃহৎ আকারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার ইচ্ছে থাকলেও- করোনা ভাইরাসের কথা বিবেচনা করে এবারের মত সীমিত পরিসরে ঘরোয়া পরিবেশে এ দিবসটি পালন করা হয়েছে।

সেসময় আরো উপস্থিত ছিলেন,আব্দুল হালিম সহসভাপতি,সাধারণ সম্পাদক স্কান্দার অলি প্রমুখ।

লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীসহ আশপাশের অসহায় প্রবাসীদের (IOM)’র মাধ্যমে দেশে পাঠানোসহ বিভিন্ন সেবাদানের কাজ অব্যাহত রয়েছে বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান