শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে নিয়াস দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রথমে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ দেখিয়েছিল এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল। কিন্তু পরে তারা তথ্য সংশোধন করে জানায়, ভূমিকম্পের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার।

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট