বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শঙ্কামুক্ত ওবায়দুল কাদের দু-একদিন পর্যবেক্ষণে থাকবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, উনাকে (ওবায়দুল কাদের) আমরা আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখব। এ জন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ দাবি করেন, গতকাল রুটিন চেকআপের জন্য উনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন। তিনি যেন বিশ্রামে থাকেন, সে জন্য তাকে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ১৫ডিসেম্বর (বুধবার) সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মিটিং করেছি। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছুই এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার, ডায়াবেটিস ছিল, হার্টে সমস্যা ছিল- সবকিছু এখন মোটামুটি সেটেল ডাউন করেছে। উনার কোনো শ্বাসকষ্ট নেই। চলতে ফিরতে কোনো বাধা নেই।

এর আগে সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ে ৪১১নং ভিআইপি কেবিনে উপাচার্য শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসেছিল।

এ দিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আসেন তার ভাই আব্দুল কাদের মির্জা। এরপর তিনি সাংবাদিকদের বলেন, উনি (ওবায়দুল কাদের) আগের চেয়ে সুস্থ আছেন। তিনি ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে আছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা