সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বেতনা নদী দখল করে ঘর নির্মাণ!

মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর): যশোরের শার্শায় বেতনা নদী দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ছোট মান্দার তলা গ্রামের আব্দুস সাত্তার মিয়া ও তার ছেলে রনি মিয়ার বিরুদ্ধে।

এ ঘটায় এলাকাবাসী আব্দুস সাত্তার মিয়া ও রনি মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের কাছে ৩৫ (পঁয়ত্রিশ) জনের গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার মধ্যস্থান হরির্ণাপুতার ছোট মান্দার তলা মোড়ে সরকারি সম্পত্তি বেতনা নদী দখল করে পাকা পিলার স্থাপন করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করছে।

অভিযোগে আরও জানা গেছে, এই অবৈধ ভাবে বেতনা নদী দখল করে দোকান ঘর নির্মাণ কাজে সহযোগিতা করেছেন মোঃ তবিবর রহমান নামে এক স্থানীয় ইউপি সদস্য।

অভিযোগে এলাকাবাসী আরো দাবী জানান, অবৈধভাবে নদী দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসী অভিযোগে আরো জানিয়েছেন, যদি এভাবে নদী দখল হয়ে যেতে থাকে, তাহলে এক সময় নদীর নাব্যতা ও অস্তিত্ব হারিয়ে যাবে, এবং পরিবেশের ভারসাম্য হুমকীর মুখে পড়বে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধভাবে নদী দখলকারীদের বিরুদ্ধে আইনের বিধান মোতাবেক জরুরী ভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল জানান, এলাবাসীর পক্ষে থেকে অভিযোগ পাওয়ার পর পরই ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, দোকান ঘর যাতে নির্মাণ করতে না পারে তার জন্য ঐ ইউনিয়নের নায়েব এবং চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সাত দিনের মধ্যে অপসারণ করে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। যদি তার মধ্যে অপসারণ না করে, তাহলে তাদের নামে মামলা করা হবে।
সরকারি ভাবে অপসারণ করা হবে, এতে লিবার খরচ যা হবে সব খরচ রনি মিয়াকে বহন করতে হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক