সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত‍্যু

যশোরের শার্শায় সাপের কামড়ে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।
নিহত শাহারা গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন (টিপুর) মেয়ে এবং গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহত শাহারার বাবা নাসির উদ্দীন পেশায় একজন চাকরিজীবি সেই সুবাদে তিনি ছেলে এবং স্ত্রীকে নিয়ে বেনাপোলে থাকেন। শাহারা পড়াশোনা করেন একারণে বাড়িতে তার দাদির কাছে থাকতেন।

শাহারার বাবা নাসির উদ্দীন বলেন, সোমবার দিবাগত রাতে সাহারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ শাহারা তার দাদিকে বলে আমার কিসে কামড়িয়েছে। তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে একটি সাপ তখন আমরা নিশ্চিত হই সাপে কামড়িয়েছে। সাথে সাথে শাহারার বাবা সাপটি মেরে ফেলেন। তারপর দ্রুত কবিরাজ ডেকে আনি এবং কবিরাজ ঝাড়ফুক করেন।

তারপরও শাহারার অবস্থার অবনতি হলে কবিরাজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তারপর ভোর ৫টার দিকে সাহারাকে যশোর ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব‍্যরত চিকিৎসক শাহারাকে চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ সময় শাহারা মৃত‍্যু বরণ করেন। শাহারার এমন অকাল মৃত‍্যুত‍ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের