বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের প্রস্তুতি সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর রুহের মাগফিরাত কামনায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের আটটি ওয়ার্ডে দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেনের সভাপতিত্বে তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব রবিউল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এক আপসহীন নেত্রী। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, সহ-সভাপতি আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সাদী, কায়বা ইউনিয়ন যুবদলের নেতা অধ্যাপক হুমায়ুন কবিরসহ রমজান, মিকাঈল হোসেন, শরবত আলী, আসাদুজ্জামান আসাদ, আরব বিল্লাহ আরিফ ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভা শেষে দোয়া মাহফিলের তারিখ ও কর্মসূচি দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ