বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বায় বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে ২০ রমজান কায়বা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধান্যতাড়া- কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন।

এ ইফতার ও দোয়া মাহফিলে কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কোটা ধান্যতাড়া গ্রামে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার দল নিবে না বরং তাকেই নিতে হবে। দলের নাম করে কোন অপকর্ম করলে তাকে আইনের আওতায় নিতে প্রশাসনকে নির্দেশ দেন এবং তিনি অন্তর্বতী সরকারের কাছে উদার্ত আহবান করেন যে তারা যেন অনতিবিলম্বে নির্বাচন দেয় এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তিনি নেতা কর্মিদের কাছে অনুরোধ করেন তারা যেন কোন প্রকার গ্রুপিং করে দলকে ক্ষতিগ্রস্হ না করে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহবান জানান।

কায়বা ইউনিয়নের যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,,শার্শা উপজেলার আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা বিএনপি’র তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সিনিয়র যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি র সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, যশোর কৃষক দলের সদস্য সাংবাদিক মতিউর রহমান মতিন,সদস্য রাজু মোল্লা, পুটখালি ইউনিয়ন বিএনপি র সভাপতি মফিজুর রহমান, এছাড়াও ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ