শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারণ ডিগ্রী কলেজের নব-নির্বাচিত সভাপতি আবুল হাসান জহিরকে সংবর্ধনা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাভারন ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ নভেম্বর) সকাল দশটায় নাভারণ কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাভারণ কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবুল হাসান জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব দাউদ হোসেন, আব্দুল খালেক, নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, সালাউদ্দিন মান্না, সবুজ হোসেন, সাজেদুর রহমান সাজু প্রমূখ।
প্রধান অতিথি আবুল হাসান জহির তার বক্তব্য বলেন, আমরা নাভারন কলেজকে একটি দুর্নীতি মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। বিগত সরকারের ১৭ বছরের শাসন আমলে এই কলেজটি একটি রাজনৈতিক আখড়া হিসেবে পরিচিত ছিল। লেখাপড়ার নামে এখানে ছাত্র-ছাত্রীদের সাথে প্রহসন করা হয়েছে। ভালো রেজাল্ট কখনো করতে দেখিনি। বিগত সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অসহায় করে দিয়েছে। তাদেরকে বানিয়েছে রাজনৈতিক হাতিয়ার। যে কারণেই শিক্ষাব্যবস্থা আজ সর্ব শান্ত হয়ে পড়েছে।
তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সচেতন হতে হবে। ছাত্র-ছাত্রীরা ঠিকমতো ক্লাস করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাদের হাত থেকে মোবাইল অপসারণ করতে হবে। আপনাদেরকে সঠিক সময়ে কলেজে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমাদের বাবা-মা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবার জন্য শিক্ষাঙ্গনে পাঠায়। সেখানে লেখাপড়া না করে অন্য কিছু করার কোন অবকাশ নেই। তিনি বলেন জিপিএ-৫ পেলেই ভালো কিছু শেখা যায় না। জিপিএ-৫ না পেয়েও অনেক কিছু শেখা যায় তোমাদের সেদিকে মনোনিবেশ করতে হবে। শুধু ভালো ফলাফলের আশা না করে ভালো কিছু শেখার চেষ্টা করতে হবে। তিনি নাভারণ কলেজ কে শার্শা উপজেলা তথা যশোর জেলার একটি অন্যতম কলেজ হিসেবে প্রতিষ্ঠা করায় তার মূল লক্ষ্য এমন কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন