বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় দারুল আমান শিক্ষা সদনে স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ২০২৩ উৎযাপন উপলক্ষে উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের আয়োজনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ইংরেজি ২৬শে মার্চ ২০২৩ তাং রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানের২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে শুরু করা হয়।

এছাড়াও ২০১৯/২০২২ সালের বিদ্যালয় হতে ১২জন মেধাবী ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেনীতে সরকারি বৃত্তি পাওয়ায় অত্র প্রতিষ্ঠান থেকে তাদেরকে সংবর্ধনা ও সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।

বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমানের সভাপতিত্তে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী অবিভাবক সুধিজন, আমনন্ত্রিত অথিতিদের কে নিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কর্মসুচি পালন করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদন প্রতিবারের ন্যায় এবছরও নানা আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে স্কুলের ছাত্র, ছাত্রী, অভিভাবক, সুধিজন, এলাকার জনসাধারণ, মা, বোন, ভাইদের কে নিয়ে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন রকম গজল, ইসলামি সংগীত, হামদ, নাত, কেরাত, খেলা ধুলা, কবিতা আবৃত্তি, একক, অভিনয়ের পাশা পাশি পুরস্কার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা পুরুষ্কার বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিছার উদ্দিন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের সহ ধর্মিনী সানজিদা শিলা মাওঃ আহসাম উল্লাহ জিহাদি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ আঃ ছাত্তার, সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী শিক্ষক, শিক্ষিকা, সুধিজন, সমাজ সেবক, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি বর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম