শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলবাহী পিকআপসহ চালক আটক

যশোরের শার্শায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। সেই সাথে চালক শেখ সোহাগ হোসেন (২৩) কে ফেনসিডিল নেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

সে যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ সোহাগকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ বসতপুর এলাকার ধারে অবস্থান নেয়। ভোরের দিকে পিকআপ ভ্যানটি গোগা থেকে বাগআঁচড়ার দিকে আসছিলো। বসতপুর এলাকায় পুলিশের সামনে আসলে চালকসহ গাড়ীটি আটকানো হয়। পরে চালক শেখ সোহাগ হোসেনের স্বীকারোক্তিতে পিকআপ ভ্যানের সীটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘শেখ সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক