রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৩ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগআঁচড়া হাইস্কুল মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সঞ্চলনায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি রুহুল কুদ্দুস,যুগ্ন সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সদস্য শহিদুল ইসলাম ও যশোর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,।

এ সময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিম জামান রিফাত,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আল মামুন বাবলু,মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে তার সুস্থতা কামনা করে উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল আলম।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক